শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের দায়িত্বে পোলিশ রেফারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের দায়িত্বে পোলিশ রেফারি

পর্দা নামার অপেক্ষায় ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের ২২তম আসর। লিওনেল মেসির আর্জেন্টিনা ও কিলিয়ান এমবাপের ফ্রান্সের ‘হাইভোল্টেজ’ ম্যাচ দিয়ে শেষ হবে এবারের বিশ্বকাপের ২৮ দিনের জমজমাট লড়াই। লুসাইল আইকনিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণের লড়াইটা শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৯টায়।

চলমান বিশ্বকাপে রেফারি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। তিন-চারটি ম্যাচ নিয়ে বেশ বিতর্কেরও জন্ম হয়েছে। তাই সমর্থকদের মনে বেশ আগে থেকেই উঁকি দিচ্ছিল কে থাকবে শিরোপা নির্ধারণী ম্যাচের দায়িত্বে। জেনে নেওয়া যাক, আর্জেন্টিনা-ফ্রান্সের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটির রেফারির দায়িত্বে কে থাকছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন- মেসি-এমবাপেরা পাচ্ছেন ৭২০ কোটি টাকার প্রাইজমানি

ফিফা জানিয়েছে, পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ পরিচালনা করবেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

কাতার বিশ্বকাপে এর আগেও আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন ৪১ বছর বয়সী মার্চিনিয়াক। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচের রেফারি ছিলেন এই পোলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ফাইনালে ‘একগুচ্ছ’ রেকর্ড ভাঙবেন মেসি

শিরোপা নির্ধারণী ম্যাচটিতে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ। ফাইনালের এই দুই সহকারীকে নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ড ও জার্মানি-সু্ইডেন ম্যাচ চালিয়েছিলেন ২১ বছর বয়সে প্রথম রেফারির দায়িত্ব পালন করা মার্চিনিয়াক। পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন এক সময় শৌখিন ফুটবল খেলা মার্চিনিয়াক।

এফএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর