শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ইনজুরিতে থাকা মানেকে নিয়েই সেনেগালের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

ইনজুরিতে থাকা মানেকে নিয়েই সেনেগালের বিশ্বকাপ দল

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আর নয়দিন। সবগুলো দল একে একে তাদের বিশ্বকাপ দল ঘোষণা করছে। সেই ধারাবাহিকতায় আজ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে সেনেগাল।

বায়ার্ন মিউনিখ তারকার বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল। কিছুদিন আগে থেকে শঙ্কায় ছিল সেনেগালের সমর্থকেরা। তাদের তারকা ফুটবলার সাদিও মানে ডান পায়ের ফিবুলায় চোট পাওয়ার কারণে কয়েকদিন ধরে মাঠের বাইরে আছেন।


বিজ্ঞাপন


ইনজুরি থাকা সত্ত্বেও মানেকে নিয়েই দল ঘোষণা করলেন কোচ অলিও কিসে।  

সেনেগালের বিশ্বকাপ দল-

গোলরক্ষক: এডোয়ার্ড মেন্ডি, সেনি ডিয়েং, আলফ্রেড গোমিস।

ডিফেন্ডার: ইউসুফ সাবালি, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, পাপে আবৌ সিস, ফর্মোজ মেন্ডি, ফোডে ব্যালো-টোরে, ইসমাইল জ্যাকবস।

মিডফিল্ডার: ইদ্রিসা গুয়ে, চেইখৌ কাউয়েতে, নামপালিস মেন্ডি, পেপে গুয়ে, পেপ সর, মোস্তাফা নাম, মামাদু লোম, ক্রেপিন দিয়াত্তা।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা ডিয়েং, বোলায়ে দিয়া, ফামারা দিদিও, নিকোলাস জ্যাকসন এবং ইলিমান এনডিয়ায়ে।

এমএএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর