শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

মাঠে বসেই নেইমারদের জয় দেখলেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০৮:০৯ এএম

শেয়ার করুন:

মাঠে বসেই নেইমারদের জয় দেখলেন তামিম

মাঠে বসেই ২২তম ফিফা বিশ্বকাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের শুভ সূচনা দেখলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে (বাংলাদেশ সময়) লুসাইল স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। গ্রুপ—জি’র ম্যাচে ব্রাজিল ২—০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। এসময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তামিম। প্রিয় দল ব্রাজিলের জয়ে আনন্দ—উল্লাসে মাতেন তামিম।


বিজ্ঞাপন


বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ দেখতে গতকাল কাতারের উদ্দেশে দেশ ছাড়েন তামিম।

আগামী ২৬ নভেম্বর বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখার কথা রয়েছে বাংলাদেশ টেস্ট ও টি—টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের। এ দিন বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২—১ গোলে হারের লজ্জা পায় মেসির দল।

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর