শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাজিল ফরোয়ার্ডদের ব্যর্থতায় 'গোলশূন্য' প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ০১:৪৯ এএম

শেয়ার করুন:

ব্রাজিল ফরোয়ার্ডদের ব্যর্থতায় 'গোলশূন্য' প্রথমার্ধ

কাতার বিশ্বকাপের পঞ্চম দিনের শেষ ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিল ও সার্বিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে নেমেই শুরু থেকে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। প্রতিপক্ষ দলের রক্ষণভাগ নেইমার জুনিয়রদের সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে। তবে একাধিকবার সুযোগ পেয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নি তিতের দল। দুই দলের লক্ষ্যভেদের ব্যর্থতায় গোলশূন্য ড্রতে শেষ হয় প্রথমার্ধের খেলা। 

লুসাইল স্টেডিয়ামে ম্যাচের শুরুর সপ্তম মিনিটেই নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সার্বিয়ার স্ট্রাহিঞ্জা পাব্লুভিচ। ২৭তম মিনিটে প্রথম নিশ্চিত সুযোগ নষ্ট করে ভিনিসিউস। 

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থাকা ব্রাজিল। আজ যেন এলোমেলো ফুটবল উপহার দিচ্ছে। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ দল। 

৪১তম মিনিটে আবারও সেই ভিনিসিউস সুযোগ হাতছাড়া করলেন। এই রিয়াল তারকার দুর্বল শটে গোলরক্ষক পর্যন্ত বল যেতে পারেনি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই সন্তুষ্ট থেকে বিরতিতে যায় দুদল। 

এমএএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর