শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

মেসি জাদুতে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০২:৫৭ এএম

শেয়ার করুন:

মেসি জাদুতে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে অবশেষে স্বস্তির জয় পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের খেলায় আলবেসেলিস্তারা বিরতি থেকে ফিরে যেন খোলস থেকে বেরিয়ে আসে। লিওনেল মেসি ও অ্যানো ফার্নান্দেজের শেষ মুহুর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্ক্যালোনি বাহিনী।

কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি। বাঁচা-মরার এই লড়াইয়ে আজকের ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লিওনেল স্ক্যালোনির দল। পুরো প্রথমার্ধে বলার মতো সুযোগও তৈরি করতে পারেনি আর্জেন্টাইন ফুটবলাররা। বক্সের সামনে গিয়েই খেই হারাচ্ছিলেন আলবেসেলিস্তা ফুটবলাররা। ভাঙতে পারছিলেন না মেক্সিকোর জমাট রক্ষণ।

আরও পড়ুন- এমবাপের জোড়া গোলে শেষ ষোলোতে ফ্রান্স

উল্টো ম্যাচের প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল মেক্সিকো। ৪৫তম মিনিটে ভেগার নেওয়া ফ্রি কিক দারুণ দক্ষতায় ঝাঁপিয় ধরেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। গোল না পেলেও ৬৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছে আর্জেন্টিনা। যদিও লক্ষ্যে নিতে পারেনি একটি শটও। অপরদিকে তিন শটের একটি লক্ষ্যে রেখেছে মেক্সিকো।

তবে বিরতি থেকে ফিরে ম্যাচের হাল ধরতে থাকেন আর্জেন্টাইন ফুটবলাররা। যার ফলও পেয়ে যায় দলটি। ম্যাচের ৬৪তম মিনিটে ডি মারিয়ার কাছ থেকে পাওয়া বল ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি৷ এই গোলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১ ম্যাচে ৮ গোল করলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনাও ২১ ম্যাচে করেছেন ৮ গোল।

আরও পড়ুন- রোলস রয়েস উপহারের তথ্য গুজব: আলশেহরি

প্রথম গোলের পর কিছুটা গতি আসে আলবেসেলিস্তাদের খেলায়। বদলি হয়ে নামা হুলিয়ান আলভারেজ ৭৬ মিনিটে একবার বা পাশ থেকে দারুণ এক দৌঁড়ে ঢুকে পরে মেক্সিকোর বক্সে। তবে তাঁর ক্রসটা কাজে লাগাতে পারেননি মেসি।

ম্যাচ শেষের ১৫ মিনিট বল বেশি ছিল আর্জেন্টিনার পায়ে। যার পুরস্কার আসে ৮৭তম মিনিটে। কর্নার থেকে সরাসরি বক্সে বল না পাঠিয়ে ছোট পাসে জায়গা তৈরি করে আর্জেন্টিনা। সেখানেই মেসির কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে মেক্সিকোর জালে লক্ষ্যভেদ করেন অ্যানো ফার্নান্দেস। ওই গোলেই নিশ্চিত হয় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম জয়।

এফএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর