শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

জবাইয়ের সময় আল্লাহর নাম না নিলে গোশত খাওয়া জায়েজ?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৩, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

জবাইয়ের সময় আল্লাহর নাম না নিলে গোশত খাওয়া জায়েজ?

পশু-পাখি জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া ওয়াজিব। ইচ্ছাকৃত আল্লাহর নাম ছেড়ে দিলে সে প্রাণীর গোশত খাওয়া হারাম হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ‘আর তোমরা তা থেকে আহার করো না, যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয় তা গর্হিত।’ (সুরা আনআম: ১২১)

তবে ভুলে বিসমিল্লাহ বা আল্লাহু আকবর ছুটে গেলে জবাই শুদ্ধ হয়ে যায়। আল্লাহর নাম ভুলে যাওয়ার কারণে জবাইকৃত পশু-পাখি হারাম হয়ে যায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং বাধ্য হয়ে করা বিষয় ক্ষমা করেছেন।’ (ইবনে মাজাহ: ২০৪০) 

পবিত্র কোরআনেও এর উদ্ধৃতি রয়েছে। ইরশাদ হয়েছে- رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ‘হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।’ (সুরা বাকারা: ২৮৬)

ভুলবশত বিসমিল্লাহ না পড়ে জবাই করা সম্পর্কে তাবেয়ি ইবরাহীম নাখায়ি (রহ)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এতে কোনো সমস্যা নেই। (মুসান্নাফ আব্দুর রাজজাক: ৮৫৪০)

এ সম্পর্কে ইবনে আব্বাস (রা.)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এতে কোনো সমস্যা নেই; তোমরা আল্লাহর নাম পড়ে খাও। (মুসান্নাফ আব্দুর রাজজাক: ৮৫৪১)

‘যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না নেওয়া হয়, তাহলে জন্তুটি মৃত (অর্থাৎ মৃত পশুর হুকুমের মতো), তা খাওয়া যাবে না। তবে যদি ভুলবশত ছেড়ে দেয়, তাহলে খাওয়া যাবে।’ (আল বিনায়াহ খ: ১০ পৃ-৬৪৫)


বিজ্ঞাপন


উল্লেখ্য, ‘যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবাই করে তার ওপর আল্লাহর অভিশাপ।’ (সহিহ মুসলিম: ৩৬৫৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পশু-পাখি জবাইসহ ইসলামের সকল বিধি-বিধান যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। মুসলিম উম্মাহর ভুল-ত্রুটি আল্লাহ ক্ষমা করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর