শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাই
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

শনিবার (২৪ জুন) রাতে ঢাকা উদ্যান এলাকার ৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতের নাম মো. সেন্টু ওরফে শাকিল (৩২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাকিল বলেন, বছিলার গরুর হাট থেকে কোরবানির গরু কিনে ঢাকা উদ্যান মনিরের বাজার এলাকায় বাসায় যাচ্ছিলাম। এমন সময় একটি টেম্পোতে করে ১০-১২ জন দুর্বৃত্ত আমার গতিরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যাই। পরে তারা গরু নিয়ে দ্রুত ঢাকা উদ্যান এলাকা ত্যাগ করে।

হাত ও পায়ের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে বলে জানান শাকিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


কেআর/জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর