মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় কোরবানি উপলক্ষে ২ লাখ পশু প্রস্তুত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুন ২০২২, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় কোরবানি উপলক্ষে ২ লাখ পশু প্রস্তুত

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে গাইবান্ধা জেলায় ২ লাখ ২ হাজার ৮৩৩টি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গরু ৫৬ হাজার ৯৮২ ও ছাগল-ভেড়া এক লাখ ৪৫ হাজার ৮৫১ টি।

রোববার (২৬ জুন) গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। তবে জেলার সাতটি উপজেলায় কোরবানীর চাহিদা রয়েছে এক লাখ ৪৭ হাজার ৪৯৮টি পশু।

জানা যায়, কোরবানিযোগ্য গবাদিপশুর মধ্যে ষাঁড়, বলদ, গাভি, মহিষ, ছাগল, ভেড়া কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় কোরবানির পশুর চাহিদা পূরণে ভূমিকা রাখবে। স্থানীয়ভাবে এসব পশু বিক্রয়ের জন্য দাড়িয়ারপুর হাট, মাঠেরহাট, লক্ষীপুরহাট, ধাপেরহাটসহ অনলাইন ও ওয়েবসাইট রয়েছে। ইতোমধ্যে কোরবানীর পশু কেনাবেচা শুরু হয়েছে।

এদিকে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার খামারি ও কৃষকরা। বেশি দামে খাদ্য খাওয়ায়ে বাজারে পশুর ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা।

খামারী নীল মিয়া জানান, কোরবানি উপলক্ষে বিক্রির জন্য ১০টি গরু রয়েছে তার। বাজারের গো-খাদ্যের দাম বেশি হওয়াই খরচ অনেক বেড়ে গেছে। হাটে পশুর বাজার ভালো না হলে লোকসান গুনতে হবে তাকে।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদুর রহমান সরকার জানান, কৃষকরা যাতে করে ভালো দাম পায়, সে বিষয়ে তাদের সর্বাত্নক চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম থাকছে।

প্রতিনিধি/এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর