শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

অফিস খুললেও চলতি সপ্তাহে কাটবে না ছুটির আমেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

অফিস খুললেও চলতি সপ্তাহে কাটবে না ছুটির আমেজ
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (১২ জুলাই) অফিস খুলছে। তবে খুললেও চলতি সপ্তাহে অফিস-আদালতে ঈদের আমেজ কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন। ফলে আগামী রোববারের আগে অফিস-আদালতে স্বাভাবিক অবস্থা ফেরার সম্ভাবনা কম।

সোমবার (১১ জুলাই) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে। মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলবে।


বিজ্ঞাপন


রোববার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।

এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসেবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আগামীকাল অফিস খুলছে।

যদিও সপ্তাহের শুরুতে ঈদ হওয়ায় পুরো সপ্তাহই ছুটির আমেজে কাটার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর