শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১১:১৩ এএম

শেয়ার করুন:

শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মাথানত করেননি। শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি।

শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সমাবেশস্থলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনা, আপনাকে স্যালুট করি। গোটা জাতি আপনাকে স্যালুট করে। আপনাকে অভিবাদন। 

তিনি বলেন, এই সেতু নির্মাণে অন্য কারো কোনো কৃতিত্ব নেই। একজনেরই কৃতিত্ব তিনি হচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। কেন পদ্মা সেতুর সঙ্গে তার নাম থাকবে না। সবার একটা চাওয়া ছিল পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে হোক। এটা ছিল সারাদেশের মানুষের দাবি। কিন্তু বঙ্গবন্ধুকন্যা এই দাবি গ্রহণ করেননি। তিনি তা নাকচ করে দিয়েছেন। তিনি তার নাম পদ্মা সেতু নিজের নামে রাখলেন না। 

ওবায়দুল কাদের বলেন, আমরা জানি। কাগজে লেখা নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লেখা নাম মুছে যাবে, পাথরে লেখা নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। প্রধানমন্ত্রী হৃদয়ে নাম লিখেছেন। যতদিন পদ্মাসেতু থাকবে। ততোদিন প্রধানমন্ত্রীর নাম সগৌরবে উচ্চারিত হবে।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর