শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ শেরপুরে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ শেরপুরে

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শেরপুরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ জুন) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ইনডোর স্টেডিয়ামে সরাসরি পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
sherpurঅনুষ্ঠানে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার হাসান মো. নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এছাড়া পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

প্রতিনিধি/এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর