শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘ব্যাংকের এমডি পদের জন্য পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেন ড. ইউনূস’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২২, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

‘ব্যাংকের এমডি পদের জন্য পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেন ড. ইউনূস’

গ্রামীণ ব্যাংকের সামান্য ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য নোবেল বিজয়ী ড. ইউনূস পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ব্যাংকের সামান্য এমডি পদের জন্য পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেন ড. ইউনূস। 

বুধবার (২২ জুন) বেলা ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি স্বার্থের জন্য মানুষ দেশের, দেশের মানুষের জন্য এত বড় ক্ষতি করতে পারে আমার জানা ছিল না।

এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, একজন ব্যক্তির ষড়যন্ত্রে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে তুলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়। দেশের বিভিন্ন ব্যক্তিবর্গ ও নানা দলের নেতারা এর বিরোধিতা করে এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ ধরনের কৃতকর্মের জন্য তাদের বিচারের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সময়ই বলে দেবে।’   

এছাড়া পদ্মা সেতুর বিরোধিতাকারীদের ক্ষমা চাওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এটা তাদের বিবেকের বিষয়। এ বিষয়ে আমরা কিছু বলবো না।

পদ্মা সেতু নিয়ে প্রকল্পের কাজে দুর্নীতি হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে কয়েক বছর সময় নষ্ট হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।


বিজ্ঞাপন


পদ্মা সেতুর কাজে কোনো আপোষ করা হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণের কাজের উন্নত মান নিশ্চিতে আমরা কোনো আপোষ করিনি। ভূমিকম্প, ধারণ ক্ষমতাসহ সকল দিক বিবেচনায় নিয়ে এ সেতু নির্মাণ করা হয়েছে।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেকেই সন্দেহ করেছিলেন, যখন এই সেতু আমি করব। মানুষ আমার পাশে দাঁড়িয়েছি। তাদের শক্তিতে আমরা এই সেতু করতে পেরেছি।

কারই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর