মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

পদ্মা সেতু উদ্বোধন: ভোলা থেকে আসছে ১৪ লঞ্চ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতু উদ্বোধন: ভোলা থেকে আসছে ১৪ লঞ্চ
ছবি: ঢাকা মেইল

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে ভোলা থেকে ১৪টি লঞ্চে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ সংগঠনের প্রায় ৩০ হাজার নেতাকর্মী মাদারীপুরের সমাবশস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে জেলার বিভিন্ন উপজেলার লঞ্চঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায়।


বিজ্ঞাপন


ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, তাঁর নির্বাচনী এলাকা চরফ্যাশন ও মনপুরার ১০ হাজার নেতাকর্মী পাঁচ লঞ্চে পদ্মার উদ্দেশে যাত্রা করেছে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন জানান, তাঁর নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ১০ হাজার নেতাকর্মী পাঁচ লঞ্চে পদ্মার উদ্দেশে যাত্রা করেছেন।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু ও সাধারণ মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে তিন লঞ্চে আট হাজার নেতাকর্মী রওনা হয়েছেন।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আশিকুর রহমান শান্ত জানান, তাঁর তত্ত্বাবধানে ভোলা খেয়াঘাট থেকে শুক্রবার সন্ধ্যায় যুবলীগের প্রায় তিন হাজার নেতাকর্মী যাত্রা করেছেন।


বিজ্ঞাপন


আগামীকাল শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মাদারীপুরের শিবচরের সমাবেশে যোগ দেবেন। সেখানে প্রায় ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর