বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

আপাতত ৯ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে মেট্রোরেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

আপাতত ৯ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে মেট্রোরেলে

দেশের প্রথমবারের মতো চালু হচ্ছে বিদ্যুৎচালিত মেট্রোরেল। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলাচলে প্রতিদিন মোট ৭০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। তবে আজ থেকে প্রাথমিকভাবে চালু হতে যাওয়া উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার রেলপথ চলাচলে প্রয়োজন হবে ৯ মেগাওয়াট বিদ্যুৎ।

মেট্রোরেল চলতে বর্তমান এই ৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)। ডেসকো সূত্র জানায়, মেট্রোরেল কর্তৃপক্ষ বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ বিবেচনা করে ডেসকোর উত্তরা সেক্টর ১৮ অবস্থিত ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র ও টঙ্গীর ২৩০/১৩২ কেভি গ্রীড উপকেন্দ্র থেকে দুটি ১৩২ কেভি লাইনের মাধ্যমে উত্তরা দিয়াবাড়ীর মেট্রোরেলের নিজস্ব ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে।


বিজ্ঞাপন


metrorail

জানা গেছে, ডেসকো ২০২১ সালের ৮ মার্চ উত্তরার ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সংযোগ দেয়। এ প্রসঙ্গে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী জানান, এই রেল পরিচালনার জন্য ডেসকো প্রান্ত থেকে মোট ৩৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মেট্রোরেল কর্তৃপক্ষ ৯ মেগাওয়াটের জন্য চুক্তি করেছে এবং বর্তমানে পরীক্ষার জন্য গড়ে ২ মেগাওয়োট ব্যবহার করছে। চাহিদা অনুযায়ী মেট্রোরেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় বিদ্যুৎ দেওয়ার জন্য ডেসকোর পূর্ণ প্রস্তুতি আছে।

power


বিজ্ঞাপন


বিদ্যুৎ বিভাগ জানায়,পাওয়ার গ্রিড অব বাংলাদেশের (পিজিসিবি) মূল তত্ত্বাবধানে ডেসকো, ডিপিডিসি সমন্বিতভাবে মেট্রোরেলের মোট বিদ্যুৎ সরবরাহ করবে। কোনো কারণে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ পাওয়া না গেলে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে মেট্রোরেলের এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) থেকে বিদ্যুৎ সরবরাহ করে মেট্রোরেলকে নিকটবর্তী স্টেশনে নিয়ে আসা হবে। 

কমলাপুর পর্যন্ত রেল আসতে মোট ৭০ মেগাওয়াট চাহিদার মধ্যে ৩৫ মেগাওয়াট সরবরাহ করবে ডেসকো আর বাকিটূকু দেওয়ার কথা রয়েছে ডিপিডিসির।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর