বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেট্রোরেলে থাকবে না শিক্ষার্থীদের জন্য হাফ পাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেলে থাকবে না শিক্ষার্থীদের জন্য হাফ পাস

আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকায় চালু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল। তবে সাধারণ গণপরিবহনের মতো এই মেট্রোরেলে শিক্ষার্থীরা হাফ পাস পাবেন না। শুধু এমআরটি পাসধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে বলা হয়, মেট্রোরেলে বাসের মতো শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকছে না। তবে যারা ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি পাস ব্যবহার করবেন, তারা ১০ শতাংশ ছাড়া পাবেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনাভাড়ায় দেশের প্রথম এই মেট্রোরেলে চলাচল করতে পারবেন।

rail2

আবার অভিভাবকদের সঙ্গে তিন ফুট উচ্চতা পর্যন্ত কোনো শিশু মেট্রোরেলে চলাচল করতে চাইলে ওই শিশুর টিকেট লাগবে না।


বিজ্ঞাপন


মেট্রোরেলের পরিচালক এন এম সিদ্দিক জানান, আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। ভাড়া হবে ৬০ টাকা। মাঝে কোনো স্টেশনে ট্রেন থাকবে না। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে।

আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম বিদ্যুৎচালিত ট্রেন। আর কমলাপুর পর্যন্ত চলাচল করতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত।

কারই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর