বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রথম দিন যাত্রীচাপ নেই পল্লবী স্টেশনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১০:১৬ এএম

শেয়ার করুন:

প্রথম দিন যাত্রীচাপ নেই পল্লবী স্টেশনে

যাত্রা শুরুর দিন মেট্রোরেলের পল্লবী স্টেশনে যাত্রীর তেমনটা চাপ নেই। শুরুর দিনে যাত্রীচাপ থাকবে বলে আশা করা হলেও কর্মদিবসেও তেমনটা ভিড় দেখা যায়নি।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে চালু হয় পল্লবী স্টেশন। এর মধ্য দিয়ে মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ হয়।


বিজ্ঞাপন


সরেজমিনে পল্লবী স্টেশন গিয়ে দেখা যায়, সেখানে যাত্রীদের তেমনটা ভিড় নেই। যারা এসেছেন তারা সহজেই টিকিট কেটে ট্রেনে চড়ছেন। যাত্রীদের ভাষ্য, মানুষের উচ্ছ্বাস আগারগাঁও স্টেশন চালু হওয়ার সময়ই ছিল। তাই পল্লবী স্টেশন ঘিরে তেমন ভিড় নেই।

পল্লবীর বাসিন্দা হুমায়ুন আহমেদ বলেন, ‘অন্য দিন বাসেই অফিস যেতাম। আজ ট্রেনে যাচ্ছি। অফিস ফার্মগেট হওয়ায় আগারগাঁও নেমে আবারও বাসযোগে যেতে হবে।’

rail-3

পল্লবী স্টেশনের জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন বলেন, জনগণের দাবি ছিল সব স্টেশন চালু করার। আমরা একে একে সবগুলো স্টেশনই চালু করব। আজ প্রথম দিন হওয়ায় যাত্রচাপ কিছুটা কম, আশা করছি সামনের দিনে যাত্রীর সংখ্যা বাড়বে।


বিজ্ঞাপন


গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল যাবে কমলাপুর পর্যন্ত।

উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার। আপাতত ১১.৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের দিয়াবাড়ী-আগারগাঁও রুটে মেট্রোরেল চালু হয়েছে। মেট্রোরেলের মোট ১৭টি স্টেশনের মধ্যে এই অংশে আছে নয়টি স্টেশন।

rail-4

উদ্বোধনের পরদিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও দিয়াবাড়ী ও আগারগাঁও ছাড়া এই অংশের বাকি সাতটি স্টেশন চালু করা হয়নি। এই স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া। আগামী মার্চ নাগাদ এই রুটের সব স্টেশনে মেট্রোরেল থামবে বলে পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

২০১৬ সালের ২৬ জুন এমআরটি-৬ শীর্ষক এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয় ২০১৭ সালের ২ আগস্ট।

ডিএইচডি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর