বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

এবার মেট্রোরেলের তারে ঘুড়ি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৫ এএম

শেয়ার করুন:

এবার মেট্রোরেলের তারে ঘুড়ি

ইংরেজি নববর্ষকে বরণ করতে গিয়ে ওড়ানো বেশকিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের পড়ার রেশ কাটতে না কাটতেই এবার মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে যাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) শেষ রাতের দিকে বা সকালে এই ঘটনা ঘটতে পারে। এর ফলে সিঙ্গেল লাইনে চলছে উভয়পথের রেল।


বিজ্ঞাপন


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডাউন লাইনে আটকে যাওয়া ঘুড়ি সরানোর কাজ করছে। এটি সরানো ছাড়া ওই লাইনে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না।’

নাসির উদ্দিন আরও জানান, ‘আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয়পথের মেট্রোরেল পরিচালনা করা হচ্ছে। এতে কোনো অসুবিধা হচ্ছে না।’

গত ১ জানুয়ারি ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে ওড়ানো ফানুস বৈদ্যুতিক তারে আটকে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোট্রেল চলাচল। সেদিন সকাল ৮টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর