বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৩, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন

এমআরটি-৬ লাইনের আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।


বিজ্ঞাপন


পরে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্পের আরেকটি মাইলস্টোন আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল পরীক্ষণের শুভ উদ্বোধন করা হলো। এখন থেকে জনগণ নিয়মিত পরীক্ষামূলক চলাচল প্রত্যক্ষ করতে পারবে।

এ সময় আগামী অক্টোবরের শেষদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রুটে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন করবেন বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কারই/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর