বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা

মেট্রোরেল ভ্রমণে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


ss

এতে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, বর্তমানে সপ্তাহে ৭দিন চলাচল করছে মেট্রোরেল। প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। আর শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে।

এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর