বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

২৬ মার্চ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ১২:২১ পিএম

শেয়ার করুন:

২৬ মার্চ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল

আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে স্বপ্নের মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকালে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করবেন। পরদিন বৃহস্পতিবার থেকে যাত্রী চলাচল শুরু হবে মেট্রোরেলে। তবে আপাতত উত্তরা-দিয়াবাড়ি থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও পর্যন্ত। মাঝে কোনো স্টেশনে ট্রেন থামবে না। আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে থামবে মেট্রোরেল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রোরেলের পরিচালক এন এম সিদ্দিক।


বিজ্ঞাপন


এই কর্মকর্তা জানান, আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। ভাড়া হবে ৬০ টাকা। মাঝে কোনো স্টেশনে ট্রেন থাকবে না। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে।

RRR

আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম বিদ্যুৎচালিত ট্রেন। আর কমলাপুর পর্যন্ত চলাচল করতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণ গণপরিবহনের মতো এই মেট্রোরেলে শিক্ষার্থীরা হাফ পাস পাবেন না। শুধু এমআরটি পাসধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন।


বিজ্ঞাপন


পূর্ব ঘোষণা অনুযায়ী, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনাভাড়ায় দেশের প্রথম এই মেট্রোরেলে চলাচল করতে পারবেন।

আবার অভিভাবকদের সঙ্গে তিন ফুট উচ্চতা পর্যন্ত কোনো শিশু মেট্রোরেলে চলাচল করতে চাইলে ওই শিশুর টিকেট লাগবে না।

কারই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর