বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেট্রোরেলের সময়সূচিতে আসছে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেলের সময়সূচিতে আসছে পরিবর্তন

আগামী ২৫ জানুয়ারি থেকে চালু হওয়া এমআরটি লাইন-৬ (উত্তরা-আগারগাঁও) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। তবে সকাল ৮টায় মূল গেট খুলে দেওয়া হবে। 

সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভা কক্ষে এ তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।


বিজ্ঞাপন


ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হবে। ওইদিন থেকে তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। ট্রেনগুলো আগের মতোই দশ মিনিট পরপর চলাচল করবে।

এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর মেট্রোরেল বাণিজ্যিক যাত্রা শুরু করে। তখন থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে। ট্রেন চলতো সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল যাবে কমলাপুর পর্যন্ত।

উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার। আপাতত ১১.৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের দিয়াবাড়ী-আগারগাঁও রুটে মেট্রোরেল চালু হয়েছে। মেট্রোরেলের মোট ১৭টি স্টেশনের মধ্যে এই অংশে আছে নয়টি স্টেশন।


বিজ্ঞাপন


উদ্বোধনের পরদিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও দিয়াবাড়ী ও আগারগাঁও ছাড়া এই অংশের বাকি সাতটি স্টেশন চালু করা হয়নি। এই স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া। আগামী মার্চ নাগাদ এই রুটের সব স্টেশনে মেট্রোরেল থামবে বলে পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

২০১৬ সালের ২৬ জুন এমআরটি-৬ শীর্ষক এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয় ২০১৭ সালের ২ আগস্ট।

ডিএইচডি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর