বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেট্রোরেলের চতুর্থ স্টেশন চালু হচ্ছে শনিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেলের চতুর্থ স্টেশন চালু হচ্ছে শনিবার
ফাইল ছবি

তিনটি স্টেশন চালুর পর এবার মেট্রোরেলের চতুর্থ স্টেশন ‘উত্তরা সেন্টার’ যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে। আগামীকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে এই স্টেশন।

এর আগে উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও স্টেশন দিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। পরে পল্লবী স্টেশন উন্মুক্ত করে দেওয়া হয়। সবশেষ মেট্রোরেলের চতুর্থ স্টেশন হিসেবে খুলছে উত্তরা উত্তরের এই স্টেশনটি।


বিজ্ঞাপন


শনিবার স্টেশনটি চালুর কথা জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলেছেন, আমাদের অপারেশন টিম উত্তরা সেন্টার স্টেশন খুলে দেবে। বর্তমানে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আমরা আগেই বলেছিলাম পর্যায়ক্রমে মেট্রোরেলের স্টেশনগুলো খুলে দেওয়া হবে। প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রোরেল চলাচল শুরু হয়। মানুষ মেট্রোরেল ব্যবহারে এরই মধ্যে অভ্যস্ত হয়ে গেছে।

>> আরও পড়ুন: ৩৩ দিনে মেট্রোরেলে আয় আড়াই কোটি টাকা

এদিকে, উত্তরা সেন্টার স্টেশনে কর্মরত একাধিক শ্রমিক জানিয়েছেন, আগামীকাল (শনিবার) উদ্বোধন হবে এই স্টেশন। আমরা শেষ মুহূর্তে ধোয়া-মোছার কাজ করছি। অনেকেই ঘুরতেও আসছে, দেখতে আসছে।

উত্তরার বাসিন্দা বারিক রহমান বলেন, মেট্রোরেল চালুর পর থেকে উত্তরা দিয়াবাড়ী থেকে যেতে হয় আমার। এখন এটি চালু হচ্ছে, আরও কাছে হলো। তবে ফার্মগেট স্টেশন চালু হলে আমার জন্য সবচেয়ে সুবিধা হবে।


বিজ্ঞাপন


হাসান আলি নামে আরেকজন বলেন, আমাদের এলাকার অনেকেই মেট্রোরেলে চড়েছেন। এখন কাছের এই স্টেশন আমাদের কাজে যাতায়াতে আরও গতি আনবে।

>> আরও পড়ুন: আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে এ বছরেই: কাদের

উল্লেখ্য, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এই প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। এরমধ্যে গত বছরের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশের (উত্তরা থেকে আগারগাঁও) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মেট্রোরেলের দ্বিতীয় অংশ (আগারগাঁও থেকে মতিঝিল) ২০২৩ সালের শেষদিকে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

ডব্লিউএইচ/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর