মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সেন্টমার্টিনে নৌবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৩, ০৭:৩২ এএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনে নৌবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে নৌবাহিনী। এর অংশ হিসেবে শুক্রবার (১৯ মে) সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত ৭ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

এ সময় খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ওষুধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। 

এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর