শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

মোখা: চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৩, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

মোখা: চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ
ফাইল ছবি

ঘূর্ণিঝড় 'মোখা’র প্রভাবে দুই ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (১২ মে) রাতে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় 'মোখা’র প্রভাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালে আজ শুক্রবার (১২ মে) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।

এতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম, মেঘনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ/আংশিক চালু থাকতে পারে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, অতিদ্রুত গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

টিএই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর