মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

চট্টগ্রাম শাহ আমানতে সোমবার সকাল থেকে বিমান চলবে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১১:৩০ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম শাহ আমানতে সোমবার সকাল থেকে বিমান চলবে
ছবি : ঢাকা মেইল

ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮ ঘন্টা পর সচল হতে যাচ্ছে কার্যক্রম। সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট ওঠা-নামা করবে।

রোববার (১৪ মে) রাতে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আমরা বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রেখেছিলাম। যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেছে এবং রাত ১২ টার পর আমাদের কোনো ফ্লাইট শিডিউল নেই, তাই আমরা আগামীকাল (সোমবার) সকাল থেকে আমাদের সব কার্যক্রম শুরু করব।

এদিকে, ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। 

বন্দরের সচিব আরও জানান, ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় বন্দরের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। কেউ ইচ্ছা করলে আজ রাত থেকে পণ্য ডেলিভারি নিতে পারবে। মাদার ভেসেল থেকে আগামীকাল সোমবার সকাল থেকে পণ্য উঠানামা শুরু হবে। 

মোখার প্রভাবে বন্দরের যাতে ক্ষয়ক্ষতি না হয় সে জন্য চট্টগ্রাম বন্দরে বাথিং থাকা ২১টি মাদার ভেসেলকে (বড় জাহাজ) জেটি থেকে গতকাল শনিবার ভোর ৪টার জোয়ারের সময় বহির্নোঙরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়। 

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর