শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ছয় জেলায় তীব্র তাপদাহ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৩, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

ছয় জেলায় তীব্র তাপদাহ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা

দেশের ছয় জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অপরদিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী এবং চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বিজ্ঞাপন


পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ (১১ মে) সকাল ৬টায় একই এলাকায় (১১.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.০ ডিগ্রি পূর্ব দ্রাঘীমাংশ) ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আগামীকাল (১২ মে) সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তিতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। 

এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

টিএই/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর