শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ০২:৫৬ এএম

শেয়ার করুন:

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখার কারণ চট্টগ্রামের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার রাতে (১২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে শনিবার চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহে বিঘ্নিত হবে। তবে ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।

এছাড়া চট্টগ্রাম, মেগনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ/আংশিক চালু  থাকতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুঃখ প্রকাশ করে বলেছেন, অতিদ্রুত গ্যাস, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর