শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় কার্যক্রম শুরু করেছে মোংলা কোস্টগার্ড

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ মে ২০২৩, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় কার্যক্রম শুরু করেছে মোংলা কোস্টগার্ড

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সামদ্রিক ঝড় ‘মোখা’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে উপকূলবাসীকে রক্ষার্থে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মোংলা উপকূলীয় অঞ্চল ও সুন্দরবন এবং তৎসংলগ্ন ঝুকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেওয়ার পাশাপাশি কোস্ট গার্ড স্টেশনে আশ্রয় নেওয়ার জন্য বৃহস্পতিবার(১১ মে) সকাল থেকে প্রচার প্রচারণা শুরু করেছে  কোস্টগার্ড।


বিজ্ঞাপন


এছাড়া ‘মোখা’ চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোন পরিস্থিতি মোকাবেলায় কোস্ট গার্ডের সকল জাহাজ, বোট, স্টেশন, আউটপোষ্ট এবং ডিজাস্টার রিসপন্স এন্ড রেস্কিও টিম  প্রস্তুত রেখেছে কোস্টগার্ড। 

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট তারেক আহম্মেদ  এসব তথ্য নিশ্চিত করে জানান, এরই মধ্যে কোস্ট গার্ড এর কর্মকর্তা ও নাবিকদের ঘূর্ণিঝড় মোখা উপলক্ষে উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়োজিত করা হয়েছে। দূর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ইতোমধ্যে কোস্টগার্ডের মেডিকেল টিম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। ‘মোখা’ চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয়সাধনের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বিশেষ কন্ট্রোলরুম পরিচালনা করা হচ্ছে।  দুর্যোগকালীন ও দূর্যোগ পরবর্তী সময়ে যেকোন সংকটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য কোস্ট গার্ড পশ্চিম জোন এর অধিনস্থ সকল জাহাজ, স্টেশন এবং আউটপোষ্ট সমূহ সর্বদা প্রস্তুত রয়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর