শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

মিয়ানমারে মোখার ভয়াবহ আঘাত, প্রবল ঝড় ও বৃষ্টি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে মোখার ভয়াবহ আঘাত, প্রবল ঝড় ও বৃষ্টি (ভিডিও)
ছবি: মিজিম্মার ইউটিউব ভিডিও থেকে নেওয়া

ঘূর্ণিঝড় মোখা প্রবল গতিতে মিয়ানমারের উপকূলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর থেকে রাখাইন রাজ্যসহ সংশ্লিষ্ট এলাকায় প্রবল বৃষ্টি ও বাতাস বইছে। সমুদ্রের ঢেউ বেশি উচ্চতায় পড়ছে।

বার্মিজ মাল্টিমিডিয়া সংবাদ সংস্থা মিজিম্মা টিভি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে ব্যাপক বৃষ্টি ও বাতাস বইছে। ওই এলাকায় লক্ষাধিক রোহিঙ্গার বাস।


বিজ্ঞাপন


মার্কিন যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মোখার কারণে মিয়ানমারে উপকূলীয় এলাকায় ২৫৯ কিলোমিটার বেগে বাতাস বইছে। এটি ক্যাটাগরি ৫ হারিকেনের সমতূল্য।

এর আগে দ্য ইরাওয়াদ্দির খবরে বলা হয়, দেশটির উপকূলীয় এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। এরই মধ্যে কয়েক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের পাশাপাশি জান্তা কর্তৃপক্ষ সিত্তওয়ে, কিয়াউকফিউ, মংডু, রাথেডাং, মাইবোন, পাউকতাও এবং মুনাং শহরগুলোতে রেড এলার্ট জারি করে।

আরাকান আর্মির (এএ) মুখপাত্র খাইং থু খা বলেছেন যে, বুধবার থেকে তারা প্রায় এক লাখ দুই হাজার রাখাইন বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহ করছে। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে ঝড়ের পরে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে যে, ঘূর্ণিঝড় মোখা কারণে মিয়ানমারে ১৭ মিলিয়ন (১ কোটি ৭০ লাখ) মানুষের ওপর প্রভাব ফেলতে পারে।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর