রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

তুরস্কে ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে আস-সুন্নাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

তুরস্কে ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে আস-সুন্নাহ

ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক বিপর্যয় দেখা দেওয়া তুরস্কে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বিশিষ্ট ধর্মীয় আলোচক শায়খ আহমাদুল্লাহর পরিচালনাধীন সংস্থাটি তুর্কি দূতাবাসের মাধ্যমে ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে।  

শনিবার (১১ ফেব্রুয়ারি) শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেন- তুরস্কে ভূমিকম্পপরবর্তী উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে তুরস্ক পৌঁছেছেন এবং তাঁরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। আলহামদুলিল্লাহ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: দুই হাজার দরিদ্রকে রিকশা দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আস-সুন্নাহ ফাউন্ডেশন সাধ্যানুযায়ী (তুর্কি দূতাবাসের মাধ্যমে) তুরস্কে ত্রাণসামগ্রী পাঠাবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে ঢাকাস্থ তুর্কি দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। দূতাবাসের চাহিদা অনুযায়ী প্যাডিং জ্যাকেট পাঠানো হবে ইনশাআল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ আরও লিখেন- কোনো গার্মেন্টস কর্তৃপক্ষ/সাপ্লাইয়ারের কাছে যদি প্যাডিং জ্যাকেট রেডি থাকে, যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য, জ্যাকেট মাইনাস টেন ডিগ্রিতে ব্যবহারযোগ্য হতে হবে। যোগাযোগ: 01409979952

আল্লাহ আমাদের নিহত মুসলিম ভাই-বোনদের শাহাদাতের মর্যাদা দান করুন, তাদের পরিবারকে ধৈর্যধারণের তাওফিক দিন। আহত-নিহতদের উদ্ধার কাজে যারা সহযোগিতা করছেন, আল্লাহ তাদের উত্তম বিনিময় দিন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শীতার্ত মানুষের গায়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উষ্ণতার ছোঁয়া

এর গত ৭ ফেব্রুয়ারি এই ভূমিকম্প প্রসঙ্গে শায়খ আহমাদুল্লাহ তাঁর ফেসবুক পেইজে লিখেন- মানুষ যে কত অসহায়, মাঝেমধ্যে এই ধররনের কিছু ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়। এসব ঘটনা প্রমাণ করে— আমাদের অর্থবিত্ত, ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি মাটিতে মিশে যাওয়া এক মুহূর্তের ব্যাপার মাত্র; তবু আমাদের অহঙ্কারের অন্ত নেই, দাম্ভিকতার শেষ নেই। দুনিয়ার মোহে আমরা অন্ধ হয়ে আছি।

aa
সিলেটে বন্যার্তদের পাশে শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

তিনি আরও লিখেন- প্রিয়নবী (সা.)-এর ভাষ্যানুযায়ী কেয়ামতের আগে অত্যধিক ভূমিকম্প হবে। কেয়ামতের নিকটবর্তী সময়ে বড় বড় ভূমিকম্প হওয়া হাদিস দ্বারা প্রমাণিত। (সহিহ বুখারি-৯৮৯) কাজেই আমাদের উচিত, ভূমিকম্প বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ দেখলে আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা এবং আখিরাতের সম্বল আহরণের চেষ্টা বাড়িয়ে দেওয়া। আল্লাহ আমাদের তাওফিক দিন।

আরও পড়ুন: একটি করে ইসলামি বই কেনার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

প্রসঙ্গত, শিক্ষা, দাওয়াহ ও সেবা বিষয়ে কাজ করার প্রত্যয় নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির চেয়ারম্যান জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। ইতোমধ্যে সংস্থাটি বন্যাসহ বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ সহায়তার মাধ্যমে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর