শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জেডআরএফ’র সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জেডআরএফ’র সহায়তা

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহত ও মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে গিয়ে শীতবস্ত্র হিসেবে কয়েকশ কম্বল হস্তান্তর করেন জেডআরএফের কর্মকর্তাবৃন্দ। 


বিজ্ঞাপন


এসময় জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক চিঠিতে তুরস্কে ভূমিকম্পে নিহতদের জন্য শোকপ্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ও সমবেদনা জানান।

zrf

জেডআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দা তাজনীন ওয়ারেস সিমকী, অধ্যাপক ড. আবদুল করিম, প্রকৌশলী মাহবুব আলম ত্রাণসামগ্রী পৌঁছে দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা। ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের একজন কর্মকর্তা এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

এমই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর