বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনে আগুন, ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনে আগুন, ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

দেশে বড় ধরনের ভূমিকম্পের কারণে নরসিংদীর ঘোড়াশালের বৈদ্যুতিক সাবস্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। এতে দেশের সাতটি বিদ্যুৎকেন্দ্রসহ একটি সাবস্টেশন বর্তমানে বন্ধ রয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বার্তায় এ তথ্য জানায় ।


বিজ্ঞাপন


বার্তায় জানানো হয়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।

এছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএসসহ সমস্ত ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
 
এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর