বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভূমিকম্পে মৃত্যু ৮, আহত সাড়ে চার শতাধিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প অনুভূত

ভূমিকম্পে তিন জেলায় অন্তত আটজনের প্রাণহানি ও ব্যাপক আহতের ঘটনা ঘটেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে মোট আটজনের মৃত্যু হয়েছে। নরসিংদীতে চারজন, ঢাকায় তিনজন এবং নারায়য়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৪৬১ জনেরও বেশি মানুষ। 
 
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে হতাহতের তথ্য সংগ্রহের কাজ চলছে। গাজীপুর জেলায় সর্বাধিক ২৫২ জন আহত হয়েছেন, যা একক জেলা হিসেবে সবচেয়ে বেশি।
 
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হতাহত ও ক্ষয়ক্ষতি নিরূপণই এখন তাদের প্রধান কাজ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার বা ডেবরিস ব্যবস্থাপনার বড় ধরনের চ্যালেঞ্জ এখনও দেখা যায়নি। 

এম/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর