শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

তুরস্কে বিনামূল্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

তুরস্কে বিনামূল্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে বিমান

তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কানাডা ও বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনামূল্যে তুরস্কের ইস্তাম্বুলে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রোববার (১৯ ফেব্রুয়ারি) বিমানের ফ্লাইট বিজি-৩০৫ এর মাধ্যমে ৭৭৪০ কেজি কার্গোপণ্য বিনামূল্যে ঢাকা থেকে ইস্তাম্বুলে পরিবহন করা হয়েছে। ঢাকাস্থ তুরস্কের দূতাবাস উক্ত পণ্যসমূহ প্রেরণ করেছে। কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে ৩০ টন ত্রাণসামগ্রী তুরস্কে পৌঁছে দেবে।


বিজ্ঞাপন


biman

আরও জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি কানাডার টরন্টো থেকে ফ্লাইট বিজি-৩০৬ এর মাধ্যমে বিনামূল্যে তিন হাজার ১০ কেজি ত্রাণসামগ্রী ইস্তাম্বুলে পৌঁছে দিয়েছে বিমান। কানাডার টরন্টোতে অবস্থিত তুরস্কের কনস্যুলেট থেকে উক্ত পণ্যসমূহ সরবরাহ করা হয়। টরন্টো থেকে ইস্তাম্বুলে পণ্য পরিবহনের অনুমতি না থাকা সত্ত্বেও জরুরি ভিত্তিতে কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে বিশেষ অনুমতি নিয়ে পণ্যসমূহ পরিবহন করা হয়।

জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুর্গত মানুষের সেবায় সর্বদায় পাশে আছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ডব্লিউএইচ/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর