রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

‎রাজধানীতে ভূমিকম্পে আহত ১৮ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

‎রাজধানীতে ভূমিকম্পে আহত ১৮ জন ঢামেকে

ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

‎শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পে আহত হয়ে তারা চিকিৎসা নিতে আসেন।

‎আহতরা হলেন— হারুনুর রশিদ (৫৫), সাদিক শিকদার (২৬), রিপন (২৮), বিল্লাল (৬),ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮), মধু (৩০), সজীব (২২), আরাফাত (২০), নুরুল হুদা (২০), সুবিয়া (১৪), সোহেল (৩৫), হারুনুর রশিদ (৫৬), আবুল খায়ের (৬০), অজ্ঞাত পুরুষ (৪০), তানজিল হোসেন (২৬) ও তানভীর হোসেন (২৬)।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পে আহত অবস্থায় অন্তত ১৮ জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। হাসপাতালে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর