শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

তুরস্ক-সিরিয়ার জন্য দেশব্যপী দোয়ার আহ্বান হেফাজতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

তুরস্ক-সিরিয়ার জন্য দেশব্যপী দোয়ার আহ্বান হেফাজতের

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। এই সংকটকালীন মুহূর্তে তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব বলে জানিয়েছেন তারা। আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশব্যপী সকল মসজিদের ইমাম ও খতীবদের প্রতি দোয়া করার আহ্বানও জানানো হয়েছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় এ আহ্বান জানান হেফাজত নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তারা বলেন, আল্লাহ তায়ালা নিশ্চয়ই নিহতদের শহীদি মর্যাদা দান করবেন। আমরা তাদের পরিবার পরিজনকে এই শোক সহ্য করবার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি এবং ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করছি।

নেতৃদ্বয় আরো বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত সংবাদ অনুযায়ী হতাহত ও ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যাচ্ছে, তা রীতিমত ভয়ংকর। ভূমিকম্পে আঘাত হানা শহরগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

জাতিসংঘ ও বিশ্ববাসী তুরস্ক এবং সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিযে তারা বলেন, মানবিক বিপর্যয় থেকে দেশ দুইটির জনগণকে রক্ষা করতে তাদের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব।

এছাড়াও তারা তুরুস্ক ও সিরিয়ার ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশব্যপী সকল মসজিদের ইমাম ও খতীবদের প্রতি দোয়া করার হেফাজতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিশ্ববাসীসহ বাংলাদেশদেরকে সকল মহামারি ও বালা মুসিবত থেকে হেফাজতের জন্য আল্লাহ তাআ’লার দোয়া করেন নেতৃদ্বয়।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর