সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

বন্যায় প্রাণহানি বেড়ে ১২৯, রোগাক্রান্ত ২৩৭৯৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

বন্যায় প্রাণহানি বেড়ে ১২৯, রোগাক্রান্ত ২৩৭৯৮
ফাইল ছবি

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় সারাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১২৯ জনে দাঁড়িয়েছে। গত ১৭ মে থেকে ২৪ জুলাই দুপুর পর্যন্ত এই প্রাণহানি ঘটে। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৭৩ জন) হয়েছে সিলেট বিভাগে।

রোববার (২৪ জুলাই) বিকেলে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, গতকাল শনিবার (২৩ জুলাই) পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে মোট ২৩ হাজার ৩০২ জন আক্রান্ত থাকলেও একদিনের ব্যবধানে রোববার তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৯৮ জনে। এছাড়া গত ১৭ মে থেকে রোববার দুপুর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন মোট ১৩ হাজার ৯৮৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। সেই সঙ্গে বন্যায় সৃষ্ট চোখের রোগ আরটিআইয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৬ জন। তবে এই রোগে এখনও কারও মৃত্যুর খবর জানা যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ১৭ মে থেকে রোববার পর্যন্ত সারাদেশে বজ্রপাতের শিকার ১৬ জনের মধ্যে সবাই মারা গেছেন। এছাড়া সাপের কামড়ের শিকার ৩৩ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর সবমিলিয়ে পানিতে ডুবে মারা গেছেন ১০১ জন।

জেলাভিত্তিক মৃত্যু বিবেচনায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। গত ১৭ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত এই জেলায় বন্যায় ২৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট জেলায় বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোনায় ২০ জন ও জামালপুরে ১০ জন ছাড়াও ময়মনসিংহে ছয়জনের মৃত্যু হয়েছে। আর শেরপুর জেলায় সাতজনসহ কুড়িগ্রামে পাঁচজন এবং লালমনিরহাটে সাত, হবিগঞ্জে আট ও মৌলভীবাজারে বন্যায় ১৬ জন মারা গেছেন।

এদিকে, বিভাগভিত্তিক মৃত্যু বিবেচনায় শীর্ষে রয়েছে সিলেট। এই বিভাগে এখন পর্যন্ত বন্যায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ১৭ মে থেকে রোববার পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ৪৩, রংপুর বিভাগে ১২ এবং ঢাকা বিভাগে একজনসহ বন্যায় মোট ১২৯ জনের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর