শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সিলেটে বন্যার্তদের পাশে নৌ ও বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

সিলেটে বন্যার্তদের পাশে নৌ ও বিমানবাহিনী

সেনাবাহিনীর পর এবার সিলেটে বন্যা দুর্গত এলাকায় পানিবন্দি লোকজনকে উদ্ধারে কাজে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী।

শনিবার (১৮ জুন) সকাল থেকে নৌবাহিনীর ৩৫ সদস্য দুটি টিমে ভাগ হয়ে কাজ শুরু করেন বলে জানিয়েছে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।


বিজ্ঞাপন


উদ্ধার কাজে নৌবাহিনী সদস্যরা নিজস্ব ক্রুজ ও বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করছেন। বিকেলের মধ্যে ৬০ জনের আরেকটি দল আরও ক্রুজ ও হেলিকপ্টারসহ উদ্ধার কাজে যুক্ত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নৌবাহিনীর ৩৫ সদস্যের একটি দল শুক্রবার রাতে সিলেট এসে পৌঁছায়। শনিবার সকাল থেকে ৩৫ সদস্যের দল কোস্টগার্ডের একটি ক্রুজ ও বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ শুরু করে।

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে একটি টিম সকাল থেকে কাজ শুরু করে। আরেকটি টিম কোম্পানিগঞ্জে কাজ শুরু করেছে।

জেলা প্রশাসন সূত্র আরও জানায়, বিকেলে নৌবাহিনীর আরও ৬০ সদস্যের একটি দল সিলেট এসে পৌঁছাবে। আরও দুটি ক্রুজ উদ্ধার কাজে যোগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে একটি সিলেটে ও অন্যটি সুনামগঞ্জে উদ্ধার কাজে যুক্ত হবে।


বিজ্ঞাপন


এদিকে, এর আগে শুক্রবার বিকেল থেকে সেনাবাহিনীর ১০ প্লাটুন ও ছয়টি মেডিকেল টিম সিলেট ও সুনামগঞ্জে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর