শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বানভাসিদের পাশে শাকিব খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

বানভাসিদের পাশে শাকিব খান

সিলেট-সুনামগঞ্জের মানুষ বানের জলে ভাসছে। বন্যাকবলিত জেলা দুটির জনজীবন ইতোমধ্যেই বিপন্ন প্রায়। সুদূর মার্কিন মুলুকে বসে খবরটি জানতে পেরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বন্যার্ত মানুষের এমন করুণ পরিস্থিতিতে বিচলিত হয়ে পড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব লিখেছেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যাকবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে।’


বিজ্ঞাপন


এ সময় শাকিব বানভাসি মানুষের পাশে আছেন উল্লেখ করে আরও লিখেছেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সাধ্যমতো অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘একটি তহবিল গঠনের কথা ভেবেছি; যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়। বন্যাকবলিতদের যেকোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন  [email protected]

এ সময় এই নায়ক দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিদের উদ্দেশ্যে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান, আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। সবার জন্য প্রার্থনা।’

শেষ খবর পাওয়া পর্যন্ত সুনামগঞ্জের পর সিলেট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর