শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বন্যার পানিতে বিদ্যুতের তার, সিলেটে যুবলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

বন্যার পানিতে বিদ্যুতের তার, সিলেটে যুবলীগ নেতার মৃত্যু

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিটু চৌধুরী নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে নগরের শাপলাবাগে নিজ বাসার সামনে পানির নিচে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শাপলাবাগে টিটুর বাসা পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুর ১২ টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এসময় পানিতে ছিঁড়ে পড়া একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হন টিটু।


বিজ্ঞাপন


সঙ্গে সঙ্গেই তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন বলেন, অনেক জায়গায়ই বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বোঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।

ডিএইচএম/এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর