শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢলের পানিতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৭:০৩ এএম

শেয়ার করুন:

ঢলের পানিতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
ছবি : ঢাকা মেইল

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিপন মিয়া (১৪) নামে সপ্তম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। 

শিপন ওই এলাকার আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৭টার দিকে বাড়ির পাশে পাহাড়ি ঢলের পানিতে মাছ ধরে বাড়িতে আসে। পরে বাড়িতে এসে তার পরনের ভেজা জামা-কাপড় পরিবর্তন করার জন্য ঘরে ঢুকে। কিন্তু আগে থেকেই ঘরের ভেতরে পাহাড়ি ঢলের পানি হাঁটু পর্যন্ত উঠেছিল। একটি বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের পুরো পানি বিদ্যুতায়িত হয়। শিপন না বুঝে ঘরে ঢুকার সাথে সাথে সে বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুতের লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর