শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বন্যায় মৃত্যু বেড়ে ১২৩, রোগাক্রান্ত ২১ হাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ১১:১২ পিএম

শেয়ার করুন:

বন্যায় মৃত্যু বেড়ে ১২৩, রোগাক্রান্ত ২১ হাজার
ফাইল ছবি

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় সারাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। গত ১৭ মে থেকে ১৭ জুলাই দুপুর পর্যন্ত এই প্রাণহানি ঘটে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুই জন। আর সবচেয়ে বেশি মৃত্যু (৬৯ জন) হয়েছে সিলেট বিভাগে।

রোববার (১৭ জুলাই) বিকেলে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, গতকাল শনিবার (১৫ জুলাই) পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে মোট ১৯ হাজার ৫১৫ জন আক্রান্ত থাকলেও একদিনের ব্যবধানে তা বেড়ে ২১ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ১৭ মে থেকে রোববার দুপুর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন মোট ১২ হাজার ২৩০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। সেই সঙ্গে বন্যায় সৃষ্ট চোখের রোগ আরটিআইয়ে আক্রান্ত হয়েছেন ৯৬৩ জন। তবে এই রোগে এখনও কারও মৃত্যুর খবর জানা যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ১৭ মে থেকে এখন পর্যন্ত সারাদেশে বজ্রপাতের শিকার হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে সবাই মারা গেছেন। এছাড়া সাপের কামড়ের শিকার ২১ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর সবমিলিয়ে পানিতে ডুবে মারা গেছেন আরও ৯৬ জন।

জেলাভিত্তিক মৃত্যু বিবেচনায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। গত ১৭ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত এই জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট জেলায় বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৌলভীবাজারে ১২ জন, হবিগঞ্জে ৮, নেত্রকোনায় ১৯ জন ও জামালপুরে নয়জন ছাড়াও ময়মনসিংহে ছয়জনের মৃত্যু হয়েছে। আর শেরপুর জেলায় সাতজনসহ কুড়িগ্রামে পাঁচজন এবং লালমনিরহাটে বন্যায় সাতজন মারা গেছেন। এছাড়া টাঙ্গাইলে বন্যায় একজনের মৃত্যু হয়েছে।

/আএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর