শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বন্যার্তদের উদ্ধারে গিয়ে নিখোঁজ, ২২ ঘণ্টা পর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

বন্যার্তদের উদ্ধারে গিয়ে নিখোঁজ, ২২ ঘণ্টা পর লাশ উদ্ধার

বন্যার্তদের উদ্ধারে গিয়ে নিখোঁজ হয়েছিলেন নেত্রকোণার দুর্গাপুরের যুবক আক্কাস আলী। নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

দুর্গাপুরের চণ্ডীগড় উচ্চবিদ্যালয়ের সামনে থেকে শনিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে আক্কাসের লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার ৯১৭ জুন) বিকেল ৪টার দিকে বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যান এই যুবক।


বিজ্ঞাপন


নিহত আক্কাস আলী (২৭) দুর্গাপুর পৌরসভার দশাল গ্রামের আব্দুর রহিমের ছেলে।

তার লাশ উদ্ধারের খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।

ওসি বলেন, এক স্বজনের বাড়িঘর ভেসে যাচ্ছে এমন খবর পেয়ে আক্কাস লোকজন নিয়ে রওনা হন। পথে চণ্ডীগড় উচ্চবিদ্যালয়ের সামনে প্রবল স্রোতের মুখে পড়েন তারা। তার সঙ্গীরা সাঁতরে তীরে উঠতে পারলেও আক্কাস নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার কাজ চালান।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর