শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

‘মানুষের দুর্ভোগ-দুর্দশায় জীবন বাজি রেখে এগিয়ে যাবে র‌্যাব’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

‘মানুষের দুর্ভোগ-দুর্দশায় জীবন বাজি রেখে এগিয়ে যাবে র‌্যাব’
ছবি: ঢাকা মেইল

মানুষের দুর্ভোগ-দুর্দশায় র‌্যাব সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন র‍্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামে তিন শতাধিক বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


র‌্যাব মহাপরিচালক বলেন, বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করেছে র‍্যাব। এই কষ্টের মধ্যেও আমরা গরিব-দুঃখী বন্যার্ত মানুষদের সহায়তা করেছি। মানুষের দুর্ভোগ দুর্দশার সময়ে আমরা সাহসিকতার সঙ্গে নিজের জীবনকে বাজি রেখে এগিয়ে যাবো।

বাংলাদেশ র‍্যাব মানবিকতা ও সাহসিকতায় অনন্য নজির স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, র‌্যাব মানুষের সেবা করার যে অন্যান্য উদাহরণ স্থাপন করেছে, সেটি আগামীতেও আমরা বজায় রাখবো।

/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর