মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

রুটি বানাবেন কলেজ শিক্ষার্থীরা, বন্যার্তদের পৌঁছে দেবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

রুটি বানাবেন কলেজ শিক্ষার্থীরা, বন্যার্তদের পৌঁছে দেবে সেনাবাহিনী
ফাইল ছবি

বন্যা দুর্গত মানুষদের খাদ্য সহায়তা দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের ১২ লাখ টাকা তুলে প্রাথমিকভাবে সিলেটের বন্যাকবলিত মানুষের সহায়তার পাঠানো হয়েছে। তবে সেই টাকা দিয়ে ওই অঞ্চলের ১২টি কলেজকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় বরাদ্দকৃত অর্থ দিয়ে ১২টি কলেজের শিক্ষার্থীরা নিজ হাতে কলেজে কলেজে রুটি ও খাদ্যসামগ্রী তৈরি করবেন। এরপর সেগুলো প্রস্তুত করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া দুর্গম এলাকায় হাতে তৈরি এসব রুটি ও খাদ্যসামগ্রী নির্বিঘ্নে পৌঁছে দিতে সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে সিলেট অঞ্চলের ওই ১২টি কলেজ অধ্যক্ষদের সঙ্গে ভার্চ্যুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে জরুরি বৈঠক করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বৈঠকে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষবৃন্দ ছাড়াও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তাও সংযুক্ত ছিলেন।

এ সময় বন্যা দুর্গত মানুষের মাঝে সুষ্ঠুভাবে খাদ্য সহায়তা বিতরণে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য। তিনি বলেন, ‘শুধু সিলেট নয়, সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়।’

দীর্ঘমেয়াদী সহায়তার জন্যও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি রয়েছে জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান দেশের অন্যান্য কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরও এমন জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

এসএএস/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর