শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০৩:১৩ এএম

শেয়ার করুন:

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে শোক বার্তায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন বিষয়টি জানিয়েছেন।

শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী। বিস্ফোরণে নিহতদের মধ্যে ১৭ জনের পরিচয় পাওয়া গেছে। 

তারা হলেন- মো. সুমন (২১),  মো. ইসহাক মৃধা (৩৫),  মো. মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২),  মো. আল আমিন (২৩),  মো. রাহাত হোসেন (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬),  মো. মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস মির (৬০), নুরুল ইসলাম ভূইয়া (৫৫), মো. হৃদয় (২০) ও সম্রাট (১৮)।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর