শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বরগুনা-পটুয়াখালীতে বেশি আঘাত হানবে সিত্রাং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

বরগুনা-পটুয়াখালীতে বেশি আঘাত হানবে সিত্রাং

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং দেশের দুই জেলায় বেশি আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেছেন, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। দেশের মধ্যে সবচেয়ে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালী। বরগুনা সদর ও পটুয়াখালীর কলাপাড়াতে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই।


বিজ্ঞাপন


সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। আবহাওয়াবিদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৭টা থেকে ৮টার মধ্যে উপকূল অতিক্রম করবে।

বিপদ সংকেত কত পর্যন্ত যেতে পারে এমন প্রশ্নের জবাবে এনামুর রহমান বলেন, এটা মহাবিপদ সংকেত পর্যন্ত যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।


বিজ্ঞাপন


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রবর্তী অংশ, অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে এই জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

এসএএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর