শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সিত্রাং: শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

সিত্রাং: শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র করার নির্দেশ

ঘূর্ণিঝড় 'সিত্রাং' কবলিত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ঘূর্ণিঝড় 'সিত্রাং' কবলিত এলাকার দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন এবং দুর্গত জনগণের নিরাপদ আশ্রয় প্রদানের নিমিত্ত নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে (স্কুল ও কলেজ) অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পাঠাগারের বই, গুরুত্বপূর্ণ দলিল, বিজ্ঞানাগার এবং কম্পিউটার ল্যাবরেটরির সরঞ্জাম ও অন্যান্য উপকরণ নিরাপদ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং ইতোমধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে। এটি দেশের দক্ষিণাঞ্চলীয় ১৩টি জেলায় আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কা থেকে প্রস্তুতি নিয়েছে সরকার।

এসএএস/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর