শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি
ছবি : ঢাকা মেইল

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রোববার (২৩ অক্টোবর) সকাল থেকে এ বৃষ্টি শুরু হয়েছে। সময় বাড়ার সাথে সাথে বৃষ্টি ও বাতাসের গতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়েছে। এটি এখন গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। 


বিজ্ঞাপন


নিম্নচাপটি মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণে রয়েছে। যার ফলে মোংলা সমুদ্রবন্দকে তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে মোংলা বন্দরের পণ্য খালাস ও বোঝাই স্বাভাবিক রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানিয়েছেন, রবিবার দুপুর পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আবহওয়া অধিদফতরের সিগনাল বৃদ্ধি পেলে এবং পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার  সকাল ৬টা পর্যন্ত বন্দরে ১৪টি বাণিজ্যিক জাহাজ ছিল। সবগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

মোংলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শিহাব কবির বলেন, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে সূর্য উঠে নেই। সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। ২৪ ও ২৫ অক্টোবর সকাল থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলে নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর