শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সেন্টমার্টিনে ভেসে এলো নাবিকহীন বিদেশি জাহাজ 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনে ভেসে এলো নাবিকহীন বিদেশি জাহাজ 
ছবি : ঢাকা মেইল

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে ভেসে এলো নাবিকবিহীন পুরনো বিশাল আকারের একটি বিদেশি জাহাজ। নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে।  কন্টেইনারসহ বেশ কিছু সরঞ্জামাদি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ভেসে এসে জাহাজটি ছেঁড়াদ্বীপে আটকা পড়েছে। 

সোমবার (২৪ অক্টোবর) দুপুরের পর  এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা যায়, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে একাধিক সূত্র জানায়।

সেন্টমার্টিনের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কারো দেখা মেলেনি। যদি প্রশাসনের কেউ না আসে, তবে গুরুত্বপূর্ণ মালামাল লুট হতে পারে।

আব্দুল হক নামে এক যুবক বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোনো দেশের সেটাও বুঝতে পারছি না।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলা যাচ্ছে না। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর